‘মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ নষ্ট করতে চায় নবীজীর শত্রুরা’

‘মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ নষ্ট করতে চায় নবীজীর শত্রুরা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (মুম্বাই) : মুসলমানদের ঈমান, আকীদা, ধর্মীয় মূল্যবোধ নষ্ট করার জন্যে ইসলাম ও নবীজীর শত্রুরা উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্রের সভাপতি মাওলানা হাফিজ মোহাম্মদ নাদিম সিদ্দিকী। তিনি বলেন, কোন ধর্মালম্বীই চায় না, ইসলাম বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ুক। মুসলমানরা পৃথিবীতে রাজ্যত্ব করুক। ইসলামের শত্রুরা এখন ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের ঈমান, আকীদা, ধর্মীয় মূল্যবোধ নষ্ট করার জন্যে কাজ করছে।

রাসূল সা.-এর আদর্শের উপর অটল-অবিচল থাকলে বিধর্মীরা মুসলমানদের ঈমান, আকীদা নষ্ট করতে পারবে না উল্লেখ্য করে নাদিম সিদ্দিকী বলেন, রাসূল সা.-কে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্যে নমুনা হিসাবে পাঠিয়েছেন। পৃথিবীর কোন ব্যক্তির গুণাবলী ও আদর্শ চরিত্র তাঁকে অতিক্রম করতে পারেনি, পারবেও না। তাঁর জীবনাদর্শ মুসলমানদের কামিয়াবী, সফলতা ও উন্নতির চাবিকাঠি। পরকালে মুক্তির একমাত্র মাধ্যম।

২৫ নভেম্বর রোববার জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্র আয়েজিত সীরাত মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠানে জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্রের সভাপতি মাওলানা হাফিজ মোহাম্মদ নাদিম সিদ্দিকী এসব কথা বলেন।

ডেইলি হামারা সমাজে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে রাসূলের শানে নাত পরিবেশন করেন, মাওলানা তরিক জামিল কাসেমী, কারী জহির আহমদ, মুফতি শাহ নেওয়াজ কাসেমী, কারী রাশেদ আহমদ, মাওলানা জাকির, হাফিজ আতিকপ্রমুখ।

মুমিন মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করবে মন্তব্য করে জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্রের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল জলীল কাসেমী বলেছেন, রাসূল সা.-এর প্রতি হৃদয়ে পরম শ্রদ্ধা ও গভীর ভালোবাসা রাখা ঈমানের অংশ। কিন্তু দেখা যায় একদল মানুষ রবিউল আউয়াল মাস আসলে রাসূলের মহব্বতে বিদআতী কাজকর্ম করা শুরু করে, তাঁকে অতিমানবীয় পর্যায়ে উন্নীত করে এবং আল্লাহ তাআলার বহু গুণাবলীতে শরীক করে। এসব কর্মকাণ্ডের শরীয়তে কোন স্থান নেই বলে উল্লেখ করেন মাওলানা আব্দুল জলীল।

সীরাত মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা তাজাম্মুল আহমদ খান, মাওলানা মুবিন সিদ্দিকী, মাওলানা আব্দুল মাকসুদ, হাফিজ মোহাম্মদ ইয়াসিন হিশাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জামিল কাসেমী, মাওলানা আব্দুল হাসান, মাওলানা সাইয়্যিদ মূসা, মাওলানা সিরাজ উদ্দীন, সাইয়্যিদ মাসঊদুল হাসান, হাফেজ সাজিদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল বারি, মাওলানা সালিম খলিল, মাওলানা আব্দুল গফুর, মাওলানা ইয়াসিন নদভী, মাওলানা কাফিল আহমদ, মুফতি সাজেদ, মাওলানা রাহেল, মাওলানা সাবের আহমদ, মাওলানা কাজী নিজাম, মাওলানা তালহাপ্রমুখ।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : ডেইলি হামারা সমাজ, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *