মেডিকেলে প্রশ্ন ফাঁসে জড়িতদের ছাড় দেয়া হবে না : ডিএমপি কমিশনার

মেডিকেলে প্রশ্ন ফাঁসে জড়িতদের ছাড় দেয়া হবে না : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক • ডিএমপি কমিশনার বলেছেন, মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি কেউ যেন মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরাও তৎপর। সম্প্রতি এ বিষয়ে আয়োজিত একটি সমন্বিত সভায় কঠোর অবস্থানের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে যেকোনো তথ্য নিকটস্থ থানা, হ্যালো সিটি (ঐবষষড় ঈঞ) অ্যাপ, ডিএমপি ফেসবুক পেজ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমের ইনবক্সে দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

আগামী ৬ অক্টোবর সারাদেশে মেডিক্যাল ভর্তি (এমবিবিএস/বিডিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নজরদারি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *