ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোকামিয়া পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাবা শুকুর মাহমুদ ওরফে শুর মাহমুদ (৬০) ও তার ছেলে মিরাস উদ্দিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষক শুকুর মাহমুদ সকালে তার ফসলি জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় ছেলে মিরাস উদ্দিন বাবাকে খুঁজতে বের হয়।

জমিতে গিয়ে বাবাকে অজ্ঞানের মত মাটিতে পড়ে থাকতে দেখে তাকে টেনে তোলার চেষ্টা করলে ছেলে মিরাস উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোঁজ নিয়ে দেখা গেছে ওখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ছিলেন তার বাবা।

পরে এলাকাবাসি বাবা-ছেলেকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *