রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের সদস্য নিহত

রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের সদস্য নিহত

রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের সদস্য নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ইরানের বিপ্লবী গার্ডসের সদস্য নিহত হয়েছে। সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলায় এ ঘটনা ঘটেছে। ইরানের একটি সংবাদমাধ্যমের বরাতে এএফপির খবর জানিয়েছে, হামিদরেজা বাবেলখানি নামের ওই বিপ্লবী গার্ডস সদস্য রকেট হামলায় মঙ্গলবার সকালে নিহত হয়েছেন।

বাবেলখানিকে সবাই হাজি ইব্রাহিম নামে ডাকতেন। তবে সেনাবাহিনীতে তার পদমর্যাদার কথা উল্লেখ করা হয়নি।

উর্দিপরিহিত একটি ছবিও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যমটি। সিরীয় গৃহযুদ্ধে ইরানের পাশাপাশি রাশিয়াও প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে।

আসাদ সরকারের আমন্ত্রণেই সিরিয়ায় সেনাবাহিনীর পাঠানোর দাবি করছে ইরান। তারা সেখানে সরকারি বাহিনীকে পরামর্শ দিচ্ছে বলে দাবি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *