রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ ৫৯ জনকে গ্রেফতার

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ ৫৯ জনকে গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিপুল পরিমান ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩২১৫ পিস ইয়াবা বড়ি, ২৩ বোতল দেশি মদ, ১০২ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ২৫ কেজি ৮১২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *