শনিবার ঢাকা-সাভার যান চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

শনিবার ঢাকা-সাভার যান চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৬ মার্চ, (শনিবার) মহান স্বাধীনতা দিবস। জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তাই শনিবার ঢাকা-সাভার সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে সেদিন ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক বা ব্যবহারকারীকে বিকল্প সড়কে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়কগুলো হল:

১. গাবতলী আমিন বাজার ব্রিজ থেকে সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা-পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *