রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১২১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ১২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন।

হাফিজ আল আসাদ বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১২১ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৭২ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম (১৪২ পুরিয়া) হেরোইন, ৫৯ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা, ১২টি নেশা জাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *