রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাথেয় রিপোর্ট : রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলের জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহতের নাম নুরুল ইসলাম শান্ত। তিনি রাজধানীর মগবাজারের বাসিন্দা। তিনি পেশায় মোটর মেকানিক ছিলেন। পুলিশ জানায়, বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *