রাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ ক্যামেরুন

রাতে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ ক্যামেরুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছর এটাই ব্রাজিলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই চলতি বছরে শেষবারের মতো প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এছাড়াও আজ রাতে নামবে বিশ্বের আরেক ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। আর্জেন্টিনার ও শেষ ম্যাচ এটি। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন। দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মেক্সিকোর বিপক্ষে।

লন্ডনের স্টেডিয়াম এমকেতে বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে খেলতে নামবে নেইমাররা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ ব্যবধানে হারের পর আর কোনো ম্যাচে পরাজিত হয়নি তিতে বাহিনী। সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। আছে ছন্দে আর দুর্দান্ত ফর্মে। দলের সবচেয়ে বড় তারকা নেইমার ও আছেন তার চেনা ছন্দেই। তাই সব মিলিয়ে দারূণ সময় পার করা ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনকে একটু পরীক্ষা দিতেই হবে।

অপরদিকে, এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছ’টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে মেসিহীন আর্জেন্টিনা। আগের ম্যাচে তাদের ২-০ ব্যবধানে হারিয়েছিল লিওনেল স্কোলানির শিষ্যরা।

দুদিন আগেই ব্রাজিল তাদের শেষ ম্যাচে উরুগুয়কে হারিয়েছিল। সেখানে দুদলের লড়াই বেশ ভালো থাকলেও ব্রাজিলের আক্রমণ ছিলো দারুণ। আক্রমণের সেই বারুদ নিয়েই আবারো মাঠে নামছে ব্রাজিল। অপরদিকে ক্যামেরুন ও প্রস্তত। মুখিয়ে অাছে ব্রাজিলের পক্ষে খেলবার জন্য। জেতার জন্যই খেলবে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *