ভারতের বৃহত্তম সামরিক অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ

ভারতের বৃহত্তম সামরিক অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের সামরিক অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ। ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভারতের বৃহত্তম এ সামরিক অস্ত্রভাণ্ডারটি এশিয়ার অন্যতম। ২০ নভেম্বর মঙ্গলবার সকালে দেশটির মহারাষ্ট্রের পুলগাঁও এর ওয়ারধায় ভারতের সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। কাজ চলাকালীন সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ারিং রেঞ্জের কাছে পুরনো সব গোলাবারুদ ফেটে এই ঘটনা ঘটে। অস্ত্রভাণ্ডারের বাইরে এ সময়ই আচমকা একটি ২৩ এমএম শেল-এ বিস্ফোরণ ঘটে। একটি মাঠে পুরনো বোমা নিষ্ক্রিয় করার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাতে অস্ত্র কারখানার এক কর্মীসহ চার জন নিহত হয়েছেন।

ওয়ার্ধা পুলিশ কর্মকর্তা নিখিল পিঙ্গল বলেন, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত অন্য দু’জন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান। বিস্ফোরণের সময় সেখানে ১০/১৫ জন উপস্থিত ছিলেন।

ওই ঘটনার পরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বেশকছু মানুষজন অস্ত্রাগারের গেটের বাইরে জড়ো হন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে কাউকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি এবং আশেপাশের এলাকা খালি করে দেয়া হয়। অস্ত্রাগারটিতে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

২০১৬ সালের মে মাসে এই অস্ত্রভাণ্ডারেই এমন এক ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬ জন প্রতিরক্ষা কর্মকর্তাসহ দু’জন সেনা কর্মকর্তার। বোমা, গ্রেনেড, শেল থেকে শুরু করে রাইফেল, মিসাইল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র প্রথমে এখানে এসে জমা হয়, পরে এখানে থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ভাগ করে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *