রামপুরায় রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ

রামপুরায় রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির অবরোধ কর্মসূচির ২য় দিন আজ বুধবার। সকালে রাজধানীর রামপুরা এলাকায় পিকেটিং করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সকাল ৮ টার দিকে রাজধানীর রামপুরা বিশ্বরোড এলাকায় মিছিলের পর সড়ক অবরোধ করেন তারা।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, বিএনপি নেতা শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *