পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম তুষার তার নিজ বাড়ি রংপুর নগরীর সাহেবগঞ্জে আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তুষার বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি রংপুর মহানগরীর সাহেবগঞ্জ বাজার (তিন মাথার মোড়) নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলীর একমাত্র ছেলে। তার মৃত্যুতে সাহেবগঞ্জে শোকের ছায়া বিরাজ করছে।
এর আগে ‘I QUIT for ever’ লিখে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তুষার।
এ ব্যাপারে হারাগাছ থানার ওসি জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।


