র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ৪ বনদস্যু নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে ৪ বনদস্যু নিহত

পাথেয় রিপোর্ট : সুন্দরবনে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) ভোরে চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এসময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *