কিশেরাগঞ্জে ইসলাহুলের ইফতার প্যাকেট বিতরণ
পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তত্ত্বাবধানের পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় শত শত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেটে ছিল, চাল ১৪ কেজি, আলু ৭ কেজি, ছুলা ১.৫ কেজি, চিনি ১.৫ কেজি, লবন ১.৫ কেজি, মুড়ী ৩ কেজি, তেল ৩ লিটার খেজুর ১ কেজি, ঔষধ স্যালাইন ইত্যাদি।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের সমন্বয় কর্মকর্তা মাওলানা সাঈদ নিজামী বলেন, আমরা সারা দেশেই ইসলাহুল মুসলিমীন পরিষদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছি। এটা প্রতিবছরই আমরা করে থাকি।
তিনি বলেন, ১টি পরিবারের সারা মাস ইফতার করতে যেন পারে আমরা সে ব্যবস্থা করার চেষ্টা করেছি।
ইফতার বিতরণ সামগ্রী বিতরণে সরাসরি যুক্ত দিদার হোসাইন তারেক বলেন, আমি অসহায় মানুষদের চোখে হাসি দেখতে পেয়েছি। খুবই ভালো লাগছে সাধারণদের মধ্যে এসব বিতরণ করতে পেরে।



