লক্ষ্মীপুরে এক পুকুরে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে এক পুকুরে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-একই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জানা গেছে, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুরপাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্বজনদের ধারণা এক শিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা কালে তাদেরও পানিতে ডুবে মৃত্যু হয়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *