লটারিতে মাশরাফি মাহমুদউল্লাহর খুলনায়

লটারিতে মাশরাফি মাহমুদউল্লাহর খুলনায়

ফিটনেস পরীক্ষায় পাস

লটারিতে মাশরাফি মাহমুদউল্লাহর খুলনায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তারকাবহুল দলের খ্যাতি পেয়েছে জেমকন খুলনা। এই দলেই আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসদের মতো তারকারা। এবার আরও এক মহাতারকা যোগ হলেন এই দলে। তিনি মাশরাফি বিন মুর্তজা। লটারিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেয়েছে জেমকন খুলনা। মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে আরও ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হয়ে গেল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার মতো ফিটনেস অর্জন করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টে খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা পার করতে হতো। গতকাল সেই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন ম্যাশ। চলতি টুর্নামেন্টের তিনটি দল তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে। লটারীর মাধ্যমে নির্বাচিত হবে মাশরাফির ঠিকানা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন মাশরাফি। কিš ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়। রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসেন মাশরাফি। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে তিনি পরীক্ষা দেন। তিনি সেই পরীক্ষায় পাস করেছেন।

দীর্ঘদিন পর ছোট সংস্করণে গতিময় ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। চোট-আঘাতের সঙ্গে লড়েই তার পুরোটা ক্যারিয়ার কেটেছে। এবারও ফিরছেন চোট-আঘাত আর করোনাকে জয় করে। মাশরাফিকে পেতে আসরে নেমেছে তিনটি দল—জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকাও নাকি ম্যাশকে পেতে আগ্রহী। যে কারণে অবধারিতভাবে লটারি করতে হবে বিসিবিকে। লটারির মাধ্যমে নির্ধারণ হবে মাশরাফি কোন দলে খেলবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *