ভোলা প্রতিনিধি : ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ঢাকা ট্রিবিউন ও ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনকে বাস চাপায় হত্যাকারী ঘাতক চালকের দ্রুত কঠোর বিচারের দাবীতে ভোলার লালমোহনে মানববন্ধন করেছে লালমোহন প্রেসক্লাব, ঐকতান-৯২ ও পরিবারবর্গ।
সোমবার সকালে লালমোহন লালমোহনর চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় এমপি শাওন বলেন, এটি একটি হত্যাকান্ড, এ হত্যাকারী বাস চালকদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। নাজিম উদ্দিনের হত্যাকারীর বিচারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমুখ।


