লেবাননে নাজিব মিকাতির নেতৃত্বে নতুন সরকার গঠন

লেবাননে নাজিব মিকাতির নেতৃত্বে নতুন সরকার গঠন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে লেবাননে ধনকুবের নাজিব মিকাতির নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে লেবাননের রাজনৈতিক অচলাবস্থার সমাধান হতে যাচ্ছে।

প্রেসিডেন্ট মিশেল আউন শুক্রবার (১০ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। শুক্রবারই মিশেল আউন ও নাজিব মিকাতি এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন। এ সময় সংসদ স্পিকার নাবি বেরি উপস্থিত ছিলেন।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্দুল্লাহ বুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ। উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়াদা আশ শামি।

সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন।

সরকার গঠনের ঘোষণা দিয়ে নাজিব মিকাতি বলেছেন, নবগঠিত সরকারে সব পক্ষের প্রতিনিধি রয়েছে। ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *