শবে বরাতে মজাদার হালুয়া

শবে বরাতে মজাদার হালুয়া

পাথেয় ডেস্ক : আমাদের দেশে ধর্মীয় উৎসবের মধ্যে সার্বজনীন হয়ে ওঠা অন্যতম উৎসব হচ্ছে শবে বরাত। শবে বরাতে সবসময়ই ইবাদতের পাশাপাশি আপ্যায়নের প্রস্তুতিও থাকে। প্রায় প্রতিটি মুসলিম পরিবারের খাবার তালিকায় থাকে হালুয়া-রুটি।

মুসলমানদের কাছে এই শবে বরাত ইবাদতের রাত হলেও আমরা ভোজন রসিক বাঙালীরা দিনের বেলায় হালুয়া-রুটি তৈরি করি। এবং আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর বাসায় বাসায় বিতরণ করাকেও এই উৎসবের অনিবার্য একটা অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। তাই পাথেয় টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য দেয়া হলো শবে বরাতে সবচেয়ে বেশি তৈরি হওয়া কয়েকটি হালুয়ার রেসিপি।

বুটের ডালের হালুয়া : শবে বরাতে তৈরি হওয়া বিভিন্ন স্বাদের হালুয়াগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সম্ভবত এই হালুয়াটিই সবচেয়ে এগিয়ে।

উপকরণ-
বুটের ডাল- ১/২ কেজি
দুধ- ৪ কাপ
চিনি- ১ কেজি
দারুচিনি- ৩-৪ টুকরা
এলাচ- ৪ টি
ঘি- ১ কাপ
পেস্তা বাদাম- ২ টেবিল চামচ
কিসমিস- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী-
ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন।
ডাল সিদ্ধ হয়ে গেলে পানি সম্পূর্ণ টেনে যাওয়ার পরে নামিয়ে নিন।
সিদ্ধ করে নেয়া ডাল মিহি করে বেটে নিন
সম্পূর্ণ দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখুন।
এক কাপ পানিতে সম্পূর্ণ চিনি দিয়ে সিরা তৈরি করুণ।
এরপর সিরার সঙ্গে ঘি, বাটা ডাল, গরম মসলা, ঘন দুধ মিশিয়ে চুলায় দিয়ে নাড়ুন।
খুব ঘন হয়ে আসলে চুলা থেকে নামাতে হবে।
তারপর বড় প্লেট বা ট্রেতে সমান করে বিছিয়ে দিন। ঠান্ডা হয়ে গেলে কেটে টুকরা করে পেস্তা ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

গাজরের হালুয়া : ভোজন রসিকদের পছন্দের খাবার তালিকায় গাজরের হালুয়ার কোনো জুড়ি নেই।

উপকরণ
গাজর- ১/২ কেজি
গুড়াঁ দুধ- ১/২ কাপ
চিনি- ২ কাপ
ঘি- ১/২ কাপ
এলাচ গুড়াঁ- ১ চিমটি
দারুচিনি গুড়াঁ- ১ চিমটি
কিসমিস- ১ টেবিল চামচ
পেস্তা বাদাম- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী-
গাজর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।
এরপর চিনি, গাজর, ঘি, এলাচ, দারুচিনি একসঙ্গে মিশিয়ে অল্প আঁচে চুলায় দিন।
গাজর সিদ্ধ হয়ে গেলে নাড়তে থাকুন।
হালুয়া ঘন হয়ে গেলে এর মধ্যে সম্পূর্ণ দুধ দিয়ে দিন।
আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।
বড় প্লেটে ঢেলে সমান করে দিন। ঠান্ডা হয়ে গেলে কেটে পেস্তা ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পাউরুটির হালুয়া : ব্রটের ডালের এবং গাজরের হালুয়ার চেয়ে এই হালুয়াটি তৈরি করা অপেক্ষাকৃত সহজ এবং এটি তৈরি করতে সময়ও লাগে তুলনামূলক অনেক কম। তবে অসাধারণ স্বাদের এই হালুয়াটির পরিচিতি একটু কম।

উপকরণ-
পাউরুটি স্লাইস- ১২টি
গুড়াঁ দুধ- ১ কাপ
ঘি- ১ কাপ
পানি- ২ কাপ
চিনি- ১ কাপ
মাওয়া- ১/২ কাপ
এলাচ গুড়াঁ- ১/২ চা চামচ
পেস্তা বাদাম কুচি- ১ টেবিল চামচ
কিসমিস- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী-
পাউরুটির স্লাইস আধা কাপ ঘি দিয়ে ভেজে হাত দিয়ে গুড়াঁ করে ২ কাপ পরিমাণ নিন।
একটি পাত্রে ১ কাপ গুড়াঁ দুধ, ২ কাপ পানি ও ১ কাপ চিনি মিশিয়ে জ্বাল দিন।
দুধ ফুটে উঠলে সম্পূর্ণ পাউরুটির গুড়াঁ দিয়ে দিন।
এরপর অবশিষ্ট ঘিয়ের অর্ধেকটা দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে বাকী অর্ধেক ঘি এবং মাওয়া দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।
এরপর প্লেটে ঢেলে সমান করে ঢেলে দিন। ঠান্ডা হয়ে গেলে কেটে টুকরা করে কিসমিস ও পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *