শবেবরাত ২১ এপ্রিলই বহাল থাকলো

শবেবরাত ২১ এপ্রিলই বহাল থাকলো

শবেবরাত ২১ এপ্রিলই বহাল থাকলো

পাথেয় রিপোর্ট : মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আগামী ২১ এপ্রিলই পবিত্র শবেবরাত পালিত হবে বলে ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।

জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত এই হয়। তথ্যসূত্র যাচাই করে বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি এ মর্মে একমত হোন এবং সে হিসাবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন হবেন ঘোষাণা দেন।

এর আগে শাবান মাসের চাঁদ দেখা নিয়ে অর্থাৎ আগামী ২০ এপ্রিল নাকি ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত পালিত হবে সে বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি আদালত পর্যন্ত গড়িয়েছে। গত ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা গেছে দাবি করে হাইকোর্টে রিট করার অনুমতি চেয়ে আবেদন করেন মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান। তবে আদালত রিট আবেদন করার অনুমতি না দিয়ে তাকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। একইসঙ্গে তাদের বক্তব্য লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে দাখিল করতে বলা হয়েছিল।

আদালত বলেছিল, এটা ধর্মীয়ভাবে খুবই স্পর্শকাতর বিষয়। তাই এটাকে আদালতে টেনে না আনাই ভালো। আপনাদের (আবেদনকারী) বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনে লিখিতভাবে জমা দিন। আগামী ১৭ এপ্রিল এবিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে বলে শুনেছি। সেই পর্যন্ত অপেক্ষা করুন। তারা (ইসলামিক ফাউন্ডেশন) যদি আপনাদের বক্তব্য বিবেচনায় না নেয়, তবে আমাদের কাছে আসবেন। তখন ব্যবস্থা নেওয়া হবে।

প্রসংগত, গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৭ এপ্রিল দিনগত রাত থেকে অর্থাৎ ৮ এপ্রিল থেকে হিজরী ১৪৪০ সালের শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হবে। কিন্তু মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের নেতারা দাবি করেন, ৬ এপ্রিল দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা আমলে নেয়নি। এই ঘোষণার পরই বিভ্রান্তি দেখা দেয়। এ অবস্থায় বিভ্রান্তি দূর করতেই গত ১৩ এপ্রিল শনিবার সকাল ১১টায় জরুরি বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই বৈঠকে মজলিসু রুইয়াতুল হিলালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *