পাথেয় রিপোর্ট : সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার ফলাফল রমজানের পরবর্তী মাস শাওয়ালের শেষ সপ্তাহে ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (২১ মে) আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর সদস্য মোসলেহ উদ্দিন রাজু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জনান, হাইয়াতুল উলয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাওয়ালের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ, পর পর দুই বার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর শীর্ষ নেতৃবৃন্দ ডিজিটাল পদ্ধতিতে (হোয়াটঅ্যাপ) প্রশ্ন পাঠানোর সিদ্ধান্ত নেন। এ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর নতুন করে আর প্রশ্নফাঁস হয়নি। গত ৩ মে শুক্রবার সারাদেশে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
পাথেয় টোয়েন্টিফোর-এর পক্ষ থেকে- কে বা কারা হাইআতুল উলয়ার প্রশ্নফাঁস করেছে এ বিষয়ে কোন ক্লু পেয়েছেন কিনা জানতে চাইলে মাদরাসাগুলোর নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়ার কেন্দ্রীয় সদস্য ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী বলেছিলেন, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে এখনো কোন ক্লু পাওয়া যায়নি। তবে কে বা কারা প্রশ্নফাঁস করেছে এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাদেরকে খোঁজে বের করা হবে।
তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়ে ছিলেন মুফতি মুহাম্মদ আলী।


