শাহজালালে ৬৮ লাখ টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে ৬৮ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত এক যাত্রীকে এক কেজি ৩৫ গ্রাম সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটককৃত সোনার দাম প্রায় ৬৮ লাখ টাকা। আটক ব্যক্তির নাম মো. আতাউর রহমান। গতকাল শুক্রবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা।

আতাউর রহমানের লাগেজে চকলেটের প্যাকেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১১টি বার ও ৭৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তাকে ফৌজদারি মামলায় আটক দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *