শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩ অক্টোবর পর্যন্ত জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩ অক্টোবর পর্যন্ত জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৩ অক্টোবর পর্যন্ত জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভিড-১৯ বৈশ্বিক মহামারির (নভেল করোনাভাইরাস) কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী বাতিলের পর এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, ২৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের স্কুল-কলেজগুলোর ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল। সে সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান (কওমি মাদরাসাসহ) বন্ধ ছিল।

তারপর, দেশে করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নতুন তথ্য জানানো হয়েছে।

এদিকে, ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও দফায় দফায় বাড়তে থাকে। সবশেষ ঈদুল আজহার ছুটিসহ ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার।
এছাড়াও,করোনা পরিস্থিতির কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এসএসসি পরীক্ষার ফলও এবার গত কয়েক বছরের মতো ৬০ দিনের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গত ৩১ মে এসএসসির ফল প্রকাশিত হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উত্তীর্ণদের একাদশ শ্রেণি ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

তবে, ১৯ জুলাই এক বৈঠক থেকে সিদ্ধান্ত হয় ৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাদশে ভর্তি কার্যক্রম চলবে অনলাইনে। পাশাপাশি, শিক্ষা কার্যক্রমও চলবে অনলাইনে।

জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে এর আগে এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সমাপনীর বদলে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *