শিক্ষার্থীকে শেখ মুজিবের আদর্শ অনুসরণের আহ্বান শিক্ষামন্ত্রীর
পাথেয় পাথেয় :: শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে ওঠার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবে। সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে। দেশকে পরিচিত করে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতিই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে।
বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) নজরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদসহ অনেকে।


