শুক্রবার করিম নগরে মাদানী দৌহিত্র সালমান মানসুরপুরীর আগমন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামায়ে হিন্দ করীম নগর জেলা সেক্রেটারির তত্বাবধানে করীম নগর আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি ইউনুস কাসেমীর দাওয়াতে আগামী ১৯ এপ্রিল শুক্রবার আগমন করছেন হিন্দুস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম হযরত মাদানীর দৌহিত্র মুফতি সালমান মানসুরপুরী।
আশরাফুল উলুম মাদরাসার দস্তারবন্দী সম্মেলন ও ধর্মীয় পাঠাগারের প্রয়োজনীয়তা শীর্ষক এক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে সূত্রটি জানায়।
বাদ এশা তিনি আশোক নগরের ইয়েন এন গার্ডেনে বিশেষ আতিথ্য গ্রহণ পূর্বক খাছ বয়ান করবেন বলে জানা যায়।
এছাড়াও এখানে আলোচনা করবেন, জামি’আ ইসলামিয়া দারুল উলুম হায়দারাবাদের মুহতামিম, তেলেঙ্গানা উর্দু একাডেমির চেয়ারম্যান উক্ত সভার সভাবপতি মাওলানা মোহাম্মদ রহিমুদ্দীন আনসারী, মাদরাসা ফয়যুল উলুমের প্রিন্সিপাল মাওলানা খাজা কামল উদ্দিনউদ্দীন আসাদি।
মাহফিলে মহিলাদের জন্য সুব্যাবস্থা থাকবে।
সবাইকে দলেদলে যোগদান করে দোজাহানের অশেষ নেকিব হাসিল করার জন্য নিবেদন করা যাচ্ছে।


