শুভেচ্ছাবার্তায় যা বললেন রানি এলিজাবেথ

শুভেচ্ছাবার্তায় যা বললেন রানি এলিজাবেথ

শুভেচ্ছাবার্তায় যা বললেন রানি এলিজাবেথ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রানি দ্বিতীয় এলিজাবেথ আনন্দ ও খুশির বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলকে। তিনি বলেন, প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

৪৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড। বিশ্ব দাপিয়ে বেড়ালেও কেবল বিশ্বকাপই ঘরে তুলতে পারছিলো না ব্রিটিশরা। বেন স্টোকস-আর্চারের হাত ধরে ৪৪ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড। অবশেষে ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা শূন্য থাকার দুঃখ ঘুচল আঁতুড়ঘরের।

রাজপুত্র ফিলিপের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।

এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলের এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

নিজের দলকে শুভেচ্ছা জানিয়েই শেষ করেননি পাশাপাশি নিউজিল্যান্ডের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তিনি বলেন, ‘রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতি আমার সহমর্মিতা রইল। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছেন।’
উল্লেখ্য, ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে এর আগে চারবার (১৯৭৫, ৭৯, ৮৩, ৯৯) বিশ্বকাপের ফাইনাল হয়েছে। এর মধ্যে ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালও খেলেছিলেন ইংলিশরা। কিন্তু সেবার ক্যারিবীয়দের কাছে ৯২ রানে হেরে যান তারা।

তবে লর্ডসে সুপার ওভারে গড়ানো রবিবাসরীয় ফাইনালের সূর্যাস্ত হলো ইংল্যান্ডের অবিশ্বাস্য নাটকীয় জয়ের মধ্য দিয়ে। তার আগে ম্যাচ টাই। নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে ইংল্যান্ড ২৪১।

অতএব সুপার ওভার। সেখানেও রোমাঞ্চের তীব্র দুলুনি শেষে আবার টাই। দুদলের রান সমান ১৫। শেষ পর্যন্ত দুদলকে আলাদা করল বাউন্ডারি সংখ্যা। সুপার ওভারসহ ম্যাচে বেশি বাউন্ডারি মেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। সমানে সমান লড়াই করেও টাইব্রেকারের নিষ্ঠুর নিয়মে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হলো নিউজিল্যান্ডকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *