পাথেয় রিপোর্ট : শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে এর সংখ্যা একটি বা দুটি নয় একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেডবাহী শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শয়তান-২ নামের এই স্মার্ট ক্ষেপণাস্ত্রটির এক আঘাতেই যেকোনো দেশ ধরাশয়ী হয়ে যেতে পারে।
বিশ্বের অন্যতম ক্ষমতাধর শক্তি হিসেবে নিজেদের জানান দিতে সবসময়ই চেষ্টা করে রাশিয়া। এই কথা তো সবারই জানা যে, আন্তর্জাতিক বিশ্বে রাশিয়া-আমেরিকা আর দুই দেশের বস ট্রাম্প-পুতিনের সম্পর্ক সাপে নেউলে। এই পরীক্ষায় আমেরিকার মাথা ব্যাথা বেড়ে গেলো কিনা তাই এখন দেখবার।
পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে রাশিয়া বিস্তারিত কিছু জানায়নি রাশিয়া। তবে খুব বেশী কিছু না জানালেও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, জার্মানি ও ফ্রান্সের আয়তনের মত যেকোনো আয়তনের দেশ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধংস হতে পারে। এতেই বোঝা যাচ্ছে কতটা শক্তিশালী হতে পারে রাশিয়ান এ ক্ষেপণাস্ত্র।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি মস্কো থেকে ৫০০ মাইল উত্তর দিকের একটি ঘাঁটি থেকে ছোড়া হয়েছে। এটি ৩ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন শয়তান-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময়। তিনি নিজেই ক্ষেপণাস্ত্রের সুইচ টিপে সেটি নিক্ষেপ করেন বলে ক্রেমলিনের বরাত দিয়ে খবরে উল্লেখ করা হয়েছে।


