সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন আল্লামা আহমদ শফী

সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন আল্লামা আহমদ শফী

পাথেয় রিপোর্ট : সংসদে কওমি মাদরাসা বিল পাস করায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া উপলক্ষে আজ ২২ অক্টোবর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে তার সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

এর আগে রোববার (২১ অক্টোবর) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসে হাইআতুল উলইয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়ার পর আজই প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

রোববার বেফাকুল মাদারিসিল আরাবিয়্য,কাজলা ভাঙ্গা প্রেস অফিসে হাইয়াতুল উলইয়ার এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হলে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার ব্যাপারে সবাই তাদের মতামত পেশ করে এবং সংবর্ধনা দেয়ার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে জানানো হয় যে, সারাদেশর দাওরাহাদীস অন্তভুক্ত প্রত্যেক মাদরাসার মোহতামিমগণ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

গতকালের সভায় আল্লামা আহমদ শফী নিজের মতামত জানিয়ে বলেছিলেন, আমি চাই সারাদেশের দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিমগণ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন। প্রধানমন্ত্রী আমাদের আল্লাহর ওয়াস্তে স্বীকৃতি দিয়েছেন আমরাও দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয় বরং এর কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যেই তাকে সংবর্ধিত করতে চাই। এর মধ্যে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই।

এসময় সভায় উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল হালীম, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মুফতি ওয়াক্কাস, মুফতি মাহমুদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন নাসির, মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বীকৃতি সাফল্যে প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা যেন না দেয়া যায় এ নিয়ে কাজ করছে জামাত সম্পৃক্ত একটি দুষ্টচক্র। বরাবরের মতোই আবারো তারা কওমী মাদরাসার জাতীয় ইস্যুটিকে কলুিষত করতে চাইছে। এ ক্ষেত্রে বিজ্ঞ আলেমরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র জানিয়েছে সন্ধ্যায় গণভবনে আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে আল্লামা আশরাফ আলী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মুসলেহুদ্দীন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আনাস মাদানী ও মুফতি নুরুল আমিনসহ প্রমুখ উলামায়ে কেরাম যেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *