‘সরকারের দায়িত্বহীনতার কারণে ডেঙ্গু ছড়িয়ে গেছে’

‘সরকারের দায়িত্বহীনতার কারণে ডেঙ্গু ছড়িয়ে গেছে’

পাথেয় রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেয়া নালিশ দেশের ভাবমূর্তি ক্ষন্ন করেছে। এটি অনাকাঙ্ক্ষীত ও দু:খজনক।

তিনি আরও বলেন,বিএনপি কখনও গুজব রটিয়ে রাজনীতি করে না।সত্য ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে বিএনপি।

রোববার (২৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

বিএনপির অফিস গুজবের কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ডেঙ্গু যেভাবে ছড়িয়ে গেছে তা সরকারের অবহেলা ও দায়িত্বহীনতা। এর ফলে দেশের মানুষ ভোগান্তিতে পড়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আবদুল্লাহ আল মামুন,যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী,দফতর সম্পাদক মামুন-উর-রশিদ, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গণপিটুনিতে সাধারণ মানুষ হত্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,যে দেশে বিনাভোটে সরকার নির্বাচিত হয়,বিচারবিহীন সংস্কৃতি চালু করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়,সে দেশে এ সব ঘটনা ঘটা স্বাভাবিক। বিএনপি কী বললো না বললো সে দিক না তাকিয়ে দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার পরামর্শ দেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জীবন আজ বিপন্ন।তাকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার দেয়ার জোড় দাবি জানান।

এর আগে তিনি নিজ বাসভবনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মির্জা ফখরুল শনিবার কুড়িগ্রামসহ রংপুর বিভাগের বন্যাদুর্গত বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতে নিজ জেলা ঠাকুরগাঁয়ে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *