পাথেয় রিপোর্ট : সাভারে এক কিশোরী পোশাক শ্রমিক(১৭) দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই রোববার (১৭ ফেব্রুয়ারি) সাভার মডেল থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া বালুরমাঠ এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, মাস চরেক আগে ওই কিশোরী হেমায়েতপুরে আমান গার্মেন্টে নিটিং অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন। একই গার্মেন্টে রাকিব (২২) নামের এক কর্মীর সাথে ওই কিশোরীরর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বৃহস্পতিবার ওই কিশোরী ‘ভ্যালেন্টাইন ডে’ তে রাত সোয়া ৮টার দিকে হেমায়েতপুর বালুর মাঠে রাকিবের সাথে দেখা করতে যায়। এসম ওই স্থানে উপস্থিত সুলতান (২২)সহ অজ্ঞাত আরো ২/৩ জন রাকিবকে মার ধর করে তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর ডাক-চিৎকারে আশোপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। প্রেমিক রাকিব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ ঘটিয়ে বুঝতে পেরে তাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম নবী বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। ধর্ষণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।


