পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ সারা দেশের সব থানায় অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ দফতর জানায়, দেশের মোট ৬৩৯টি থানার সব কটির অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে।
এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। থানা, ট্রাফিক স্থাপনায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে।


