পাথেয় রিপোর্ট ● বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেটের উদ্যোগে পুণ্যভূমি সিলেট শাহজালাল উপশহরের জামিয়া লুগাতিল আরাবিয়া আল ইসলামিয়া মিলনায়তনে প্রশিক্ষণকর্মশালা ও কর্মীসমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে সকাল এগারটায়। বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী প্রধান অতিথি হিসেব আলোচনা পেশ করবেন। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাংবাদিক মাসউদুল কাদির, সিলেট মহানগর সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম রিয়াদ, জেলা সিলেটের যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম, মাওলানা বদরুল হাসান রায়গড়ি।
জেলা সিলেটের আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ ও সদস্য সচিব মাওলানা তহুরুল হক জকীগঞ্জী বৃহত্তর সিলেটের সব জমিয়তুল উলামার সদস্য, কর্মী ও ভক্তকুলকে অনুষ্ঠানের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।



