সিলেট তা’লীমুল কুরআনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট তা’লীমুল কুরআনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট তা’লীমুল কুরআনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি : শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. প্রতিষ্ঠিত জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর’র (ষাটঘর) উদ্যোগে ২৬ অক্টোবর সকাল ১১টায় জামিয়ার হলরুমে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে ও জামিয়ার শিক্ষাসচিব মাওলানা ফয়জুল্লাহ মায়মুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিয়ার দাতা সদস্য আটাব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জনাব আব্দুল জব্বার জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জনাব আজম খান, শষ্যউরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়ার জেনারেল কমিটির সহ-সভাপতি, ষাটঘর জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব তাহির মিয়া, নায়েবে মুহতামিম মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, মাওলানা হাফেজ মুহাম্মদ আলী, একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আব্দুর রহীম, জনাব আজিজুর রহমান। উপস্থিত ছিলেন, আঞ্জুমানের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, আঞ্জুমান হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা নিয়াজুর রহমান নিজাম, আঞ্জুমানের হিসাব রক্ষক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, জামিয়ার নাজিমে দারুল ইকামা মাওলানা আব্দুন নূর, নাজিমে কুতুবখানা মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ইদ্রিস আলি আনোয়ার, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা মুশাররফ হুসাইন, মাওলানা মামুনুর রশীদ মাসুম প্রমুখ।

অতিথিবৃন্দ আঞ্জুমান, জামিয়া ও আঞ্জুমান মডেল একাডেমির বহুমুখী কার্যক্রম পর্যবেক্ষণ, ছাত্রদের লেখা-পড়া ও সার্বিক বিষয়ে পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। আঞ্জুমান প্রতিষ্ঠাতা শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ.-এর স্মৃতিচারন করে ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জামিয়ার একাডেমিক ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে জামিয়ার আল-আকবার ছাত্র কাফেলার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *