সুনামগঞ্জে ২৬ ফেব্রুয়ারি থাকবেন মাহমূদ মাদানী

সুনামগঞ্জে ২৬ ফেব্রুয়ারি থাকবেন মাহমূদ মাদানী

সুনামগঞ্জে ২৬ ফেব্রুয়ারি থাকবেন মাহমূদ মাদানী

মোহাম্মদ আবদুল্লাহ (পাথেয় টোয়েন্টিফোর ডটকম) :: সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানী। তিনি ২৬ ফেব্রুয়ারি বুধবার সুনামগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এতে সভাপতিত্ব করবেন, মাওলানা আকবর আলী, মাওলানা আবদুল বসির ও মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।

এছাড়াও ওয়াজ করবেন, শাইখুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খান দরগাহপুরী, মাওলানা কেফায়েতুল্লাহ বিন নুরুল্লাহু, শাইখুল হাদিস মাওলানা ইয়াহয়া মাহমুদ, মাওলানা আবদুল বাসিত খান সিরাজগঞ্জী, মুফতী রশিদ আহমদ মকবুল, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সদরুদ্দীন মাকনুনপ্রমুখ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, খায়রুল হুদা চপল ও নাদের বখত।

সুনামগঞ্জ আল হক পরিষদের সভাপতি মাওলানা আবদুল মতিন ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ দেশের সর্বস্তরের মানুষদে দ্বীনী এই মাহফিলে উপস্থতি থাকবার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, সায়্যিদ মাহমূদ আসআদ মাদানীর শুভাগমন উপলক্ষে ইসলাহী জোড় অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আফতাবনগরে। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে মাশায়েখ ও ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর বিশিষ্ট খলিফাগণ।

এ ইসলাহী জোড়ে যোগদান করে আওলাদে রাসূলের সাথে দোয়ায় শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ আলী।

ইসলাহী জোড়ে অংশগ্রহণের ঠিকানা : স্থান : আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্স জহুরুল ইসলাম সিটি বাড্ডা, ঢাকা । তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং ৩০ জুমাদাল উখরা ১৪৪১ হি. মঙ্গলবার সময় বেলা ৪টাৎ

মুফতী মোহাম্মদ আলী জানিয়েছেন, মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানী বাদ আসর খুসুসী মুলাকাত দেবেন, বাদ মাগরিব আম বয়ান পেশ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *