পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যারা কাভার গান ও ম্যশআপে ডুব দিতে ভালোবাসেন, তারা তো অবশ্যই ‘শাকিল কাওসার’ নামক এক কিশোর কণ্ঠশিল্পীকে খুব ভালোভাবেই চেনেন। বর্তমান সময়ে বাংলাদেশে কাভার গান ও ম্যশআপে জগতে সফল পদচারণা যাদের, তাদের তালিকার প্রথম দিকেই রাখা যায় এই কিশোরের নাম। কারণ তিনি চমৎকার কণ্ঠের সুরমাধূর্য্যতা দিয়ে শ্রোতাদের হৃদয়ে নিজের নামটি সযত্নে খোদাই করে নিয়েছেন।
শাকিল কাওসার এর জন্ম বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট থানার ভাটিদিহি গ্রামে। ছেলেবেলা থেকে থাকেন সিলেট সদরের মেজরটিলা নূরপুরে। সেই ছোটবেলা থেকেই তিনি মনমুগ্ধকর ও চমৎকার ভাবে গান গাইতেন। স্কুলে পড়াকালীন সময়ে তিনি বন্ধুদের সঙ্গে মিশতেন, খেলতেন, গান গাইতেন। আশেপাশের লোকেরা জানতো তার গানের গলা দারুণ। তিনি বিভিন্ন দলের সঙ্গে গান করতেন।
শাকিল কাওসার যে কেবল কাভার গান ও ম্যশআপ করেন তা কিন্তু নয়। তিনি কিছু গান নিজে গেয়েছেন এবং সুর করেছেন। তার গাওয়া ও সুর করা গানের মধ্যে ‘মিছে মিছে হলেও ভালোবাসুক’ এবং ‘জ্যোৎস্না স্নান’ শ্রোতামহলে বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করে। নিজের এই দুটি গানে শাকিল সুললিত কণ্ঠের সুরের মূর্ছনায় শ্রোতাদের মনে সৃষ্টি করেছে আনন্দের অবারিত স্রোতধারা আর গভীর প্রশান্তি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ান সৃষ্টিকারী শিল্পী শাকিল কাওসার এর পথচলা সহজ হোক। গানের জীবন সুন্দ হোক। সুর খেলার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।



