‘সুষ্ঠুসমাজ বিনির্মাণে নিরলস কাজ করছে জমিয়তে তালাবা’

‘সুষ্ঠুসমাজ বিনির্মাণে নিরলস কাজ করছে জমিয়তে তালাবা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আকাবির ও আসলাফের সঠিক আদর্শ বাস্তবায়নে জমিয়তে তালাবা বাংলাদেশ-এর নবকমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে মন্তব্য জানিয়েছেন জমিয়তে উলামার সিনিয়র নায়বে আমির শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরি।

তিনি বলেন, সুষ্ঠুসমাজ বিনির্মাণের লক্ষে গত একদশক থেকে জমিয়তে উলামার ছাত্রসংগঠন জমিয়তে তালাবা বাংলাদেশ নিরলস কাজ করে যাচ্ছে। সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ন্যায়নীতির দাওয়াত পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেটের দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত জমিয়তে তালাবার কেন্দ্রীয় কাউন্সিল ও কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জমিয়তে উলামাসহ তার অঙ্গসংগঠনগুলো লিল্লাহিয়্যাতের দাওয়াত নিয়ে কাজ করছে। বাতিলের সঙ্গে সকল ধরনের মুনাজারা,মুবাহাসা করার জন্য জমিয়ত সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, জমিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি মাওলানা হিলাল আহমদ হরিপুরি,মহাসচিব মুফতি নজরুল নযরুল ইসলাম কাসেমি। আরও বক্তব্য পেশ করেন,জমিয়তে উলামার যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার, সহকারি মহাসচিব মাওলানা হারুনুর রশিদ চতুলি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক হাফিজ মাওলানা নজির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হুযাইফা হিলাল, জমিয়তে আনসারের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ,মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মারুফ জাকির,মাওলানা এহসানে এলাহী,সিলেট জেলা জমিয়তে তালাবার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজান নুরি প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে মাওলানা জুনায়েদ শামসিকে সভাপতি, আফজাল আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ মারুফ আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

  • সিলেট থেকে- আবু তালহা রায়হান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *