সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে করণীয়

সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে করণীয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসের অন্যতম ইবাদাত হলো রোজা ও তারাবীর নামাজ। হাদিস শরীফে রোজার বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে।

রোজার কিছু বিধিনিষেধ আছে, যা পালন করা না হলে আপনার রোজা নাও হতে পারে। আজকে তেমনি একটি গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নেবো।

প্রশ্ন: সেহরি খাচ্ছেন। মুখের ভেতর তখনও খাবার আছে, আর এমন সময় মুয়াজ্জিন ফজরের আজান শুরু করে দিলো। তখন কী করবেন?

উত্তর: সেহরির শেষ সময় হচ্ছে সুবহে সাদিক। ফজরের ওয়াক্তও শুরু হয় সুবেহ সাদিক থেকে। ফজরের আজানের সঙ্গে সেহরির শেষ ওয়াক্তের সরাসরি সম্পর্ক নেই। হ্যাঁ, যদি মুয়াজ্জিন সাহেব সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দিয়ে থাকেন, তবে ওই অবস্থায় সেহরী খাওয়া বন্ধ করে দিতে হবে। মুখের খাবারও ফেলে দিতে হবে। যদি তা গিলে ফেলেন, তবে রোজা ভঙ্গ হবে।

তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-১৮৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২১৬, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *