সৌদি আরবের প্রখ্যাত আলেম মুসাঈদ আত তাইয়ার গ্রেফতার

সৌদি আরবের প্রখ্যাত আলেম মুসাঈদ আত তাইয়ার গ্রেফতার

পাথেয় ডেক্স : সৌদী আরবের প্রখ্যাত আলেম মুসাঈদ আত তাইয়ারকে গ্রেফতার করেছে সরকার। সৌদি আরবের মানবাধিকার বিষয়ক সংগঠন কিসত এ খবর জানিয়েছে। ছিলেন কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তিনি কোরআন ও উলুমে কোরআন বিষয়ে লেখালেখির জন্য মুসলিম বিশ্বে তুমুলভাবে জনপ্রিয়।
পাশাপাশি গতকাল মসজিদে নববীর সাবেক ইমাম আলী আল গামেদিকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে যে কয়েকজন আলেম ও তালিবে ইলম ছিলেন, তাদেরকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক জ্যেষ্ঠ খতিবকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কুদস প্রেস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি। দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে পরিচালিত অভিযানে আরো ৭ জনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার আল-মসজিদ আল-নববীর সাবেক খতিব শেখ আলী বিন সাঈদ আল-হাজ্জাজ আল-ঘামদিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির রাজনৈতিক মতাদর্শের কারণে যাদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করা হয়, তাদের বিষয়ে নিয়মিত খবর তুলে ধরে ‘দ্য প্রিজনারস অব কনসিয়েন্স টুইটার অ্যাকাউন্ট’। সেখানেও তাদের আটকের খবর নিশ্চিত করা হয়েছে।
বলা হচ্ছে, শেখ ঘামদিকে তার ভাই এবং আইনজীবীসহ গ্রেপ্তার করা হয়েছে। সৌদি সিকিউরিটি ফোর্সের অভিযানের সময় ওই বাড়িতে আরো পাঁচজন শেখ উপস্থিত ছিলেন। তাদেরও আটক করা হয়েছে।
প্রসঙ্গত সাফার আল হিওয়ালী ও মুসাঈদ আত তাইয়ার বাংলাদেশের আলেম-উলামাদের কাছেও পরিচিত। সাফার আল হিওয়ালী ধর্মনিরপেক্ষতা ও রাজনীতি বিষয়ক বেশ কয়েকটি বই লিখেছেন। আর মুসাঈদ আত তাইয়ারের কোরআন ও উলুমুল কোরআন বিষয়ে পণ্ডিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *