স্তব্ধ ঢাবি শিক্ষার্থীরা, হ্যাং দ্য রেপিস্ট

স্তব্ধ ঢাবি শিক্ষার্থীরা, হ্যাং দ্য রেপিস্ট

স্তব্ধ ঢাবি শিক্ষার্থীরা, হ্যাং দ্য রেপিস্ট

পাথেয় রিপোর্ট :: আন্দোলনে মুখর হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠীর ধর্ষণের বিচার চাইছেন। এসময় তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

একই দাবিতে রাজু ভাস্কর্যের আশপাশে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় ঢাবিতে সীমিতভাবে যানবাহন চলতে দেখা যায়।

‘ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তারা।

এদিকে ঢাবির বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে সোমবার রাত থেকে অনশনে বসতে দেখা গেছে। রাজু ভাস্কর্যের সামনে বসে তারা এ অনশন করছেন। ধর্ষকের বিচার চেয়ে আন্দোলনকারী রাবেয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই অবস্থান একজন নরপিশাচের বিরুদ্ধে। আমরা আশাবাদী পুলিশ ওর নরপিশাচকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। আমরা চাই ওই ধর্ষকের ফাঁসি হোক।’

ঢাবির বেগম রোকেয়া হলের সামনের সড়কে প্রতিবাদী আলপনা এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীরা ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের’ পক্ষে স্লোগান দিচ্ছেন।

রোববার (৫ জানুয়ারি) কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবির এক শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *