স্বপ্নপূরণ হচ্ছে, যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় চাইবেন প্রিয়া
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজের দেশে যাকে নিয়ে একটু ভিন্নরকম আলোচনা হয় তার পক্ষেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার সুযোগ তৈরী হয়। সম্প্রতি এনজিও কর্মী প্রিয়া সাহার বলা যায় স্বপ্নপূরণ হতে চলেছে। বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশের পর দেশ-বিদেশে আলোচনার ঝড় তোলা প্রিয়া সাহা সহসাই দেশে ফিরছেন না। নিজের নিরাপত্তার কথা ভেবে এক্ষুণি দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়প্রার্থীর জন্য আবেদন করবেন।
নিউইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় বাস করছেন প্রিয়া সাহা। আপাতত গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারো সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ। জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার বিষয় নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।


