স্বাধীন বাংলাদেশ অর্জনের মহানায়ক বঙ্গবন্ধু

স্বাধীন বাংলাদেশ অর্জনের মহানায়ক বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক ● তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্বাধীন, সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জনের নাম আওয়ামী লীগ। আর এ অর্জনের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শুক্রবার আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, জনগণের দল।  মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে শেখ হাসিনার সরকার। কওমী মাদ্রাসার স্বীকৃতিসহ বিভিন্ন উন্নয়ন করছে। আওয়ামী লীগের কাছেই ইসলাম নিরাপদ। জনগণ তা বুঝতে পেরেছে। দেশ উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, গোলই আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান লিখন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *