স্বাস্থ্য অধিদফতরে গেল দুদক টিম

স্বাস্থ্য অধিদফতরে গেল দুদক টিম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম রিজেন্ট হাসপাতালের সঙ্গে অধিদফতরের চুক্তির রেকর্ডপত্র সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদফতরে গেছে।

রবিবার (১৯ জুলাই) বেলা ৩টার দিকে স্বাস্থ্য ভবনে মহাপরিচালকের সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করেন দুদক কর্মকর্তারা।

বেলা ৩টা ২৫ মিনিটে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষ থেকে বের হন দুদকের কর্মকর্তারা।

সে সময় দুদকের অনুসন্ধান দলের প্রধান বলেন, ‘রিজেন্টের সঙ্গে অধিদফতরের চুক্তির রেকর্ডপত্র আরও তিন দিন আগে চাওয়া হয়েছিল। আজ সেগুলো নিতে এসেছিলাম। কিন্তু পুরো ফাইল তৈরি না হওয়ায় আগামীকাল তারা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *