হচ্ছে সম্মিলিত বিশ্ব ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

হচ্ছে সম্মিলিত বিশ্ব ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

হচ্ছে সম্মিলিত বিশ্ব ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বহুজল্পনা কল্পনা আর অন্তর্কলহকে দূরে ঠেলে সর্বশেষ দিল্লী নিজামুদ্দীন মার্কাজের আমির মাওলানা সাদ কান্ধলবীর উপস্থিতি ছাড়াই রাজধানী ঢাকার অদূরে টঙ্গীতে মুসলিম উম্মাহর কাঙ্ক্ষিত বিশ্ব ইজতেমা সম্মিলিতভাবেই অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি বছরের ফেব্রুয়ারির যে কোনো সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।বৈঠকে দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতেমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, ইজতেমা সফল করতে দুইপক্ষই আগের নিয়মে কাজ করবে। বৈঠকে এও সিদ্ধান্ত হয়েছে, গেলবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন মার্কাজের আমির  মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না।

সকাল সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে এবং চলমান সঙ্কট নিরসনে শুরু হয় বৈঠক।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, কিছু দিন আগে দারুল উলূম দেওবন্দ যাওয়ার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন এক্ষণি তামিল করা হচ্ছে না। সফরে যাচ্ছেন না আলেমদের প্রতিনিধি দল।

বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরামের ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, আল্লামা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *