পাথেয় রিপোর্ট : পবিত্র হজ কোনো বিনোদনের বিষয় নয় বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারমান ও ঐতিহাসকি শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আল্লাহর ঘর আমরা জিয়ারত করবো আল্লাহকে পাওয়ার জন্য। আজকাল তো সেলফি হজ হয়ে যাচ্ছে। আফসোস! ইনস্টাগ্রাম-ফেসবুকে ছবি আপলোড করার নাম হয়ে গেছে হজ।
আল্লাহকে পাওয়ার জন্য হজে যাওয়া উচিত উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, সাদাপোশাকে কাবার জিয়ারত করার মধ্য দিয়ে বান্দা একান্ত আল্লাহর কাছে লাব্বাই লাব্বাইক বলে নিজেকে শপে দেয়। এ এক অনন্য ইবাদত।
মুসলমানকে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আজকাল তো আমরা মুখোশধারী হয়ে গেছি। আমাদের ভেতরটা পশুর মতো। আমাদের আচরণ ঠিক করতে হবে।
চরিত্রমাধুরিমায় নবীজী কে সবসময় অনুসরণ করার আহ্বান জানান তিনি।
বর্তমান উলামায়ে কেরামের একটা ভ্রান্ত ধারণার কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, মানুষ যখন একবার বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে হাত উঠায়, তাওবা করে তখন আল্লাহ ক্ষমা করে দেন। মাওলানা সাদও এভাবে ক্ষমা পেয়ে যেতে পারেন। আক্ষেপের বিষয় হলো, উলামায়ে কেরাম মনে করছেন মাওলানা সাদকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না।
২০ জুলাই ২০১৮ শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে জুমার আগে বয়ানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

