হবিগঞ্জে জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জে জমিয়তুল উলামার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে হবিগঞ্জ দারুল ইয়াকিন মাদরাসায় ১১ জুন রোজ সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।সম্প্রতি ইকরা বাংলাদেশ হবিগঞ্জ মিলনায়তনে ইফতার মাহফিল আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান শামীম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ ফখরুজ্জামান, ইকরা বাংলাদেশ হবিগঞ্জ স্কুলের শিক্ষাসচিব মুফতি আনওয়ার আমির।

অনুষ্ঠানে মুফতি আনওয়ার আমীল বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গরিব দুস্থদের পাশে দাঁড়ান সবসময়। জমিয়ত মানুষের জন্যই সবসময় কাজ করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর বাংলদেশ জমিয়তুল উলামার আহ্বায়ক মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি জুলকার নাইন, রাকিব মাহমুদ, করিম নেয়াজসহ দারুল ইয়াকিন মাদরাসার শিক্ষকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *