হেফাজতের বিলুপ্ত ও বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা মধুপুরের পীরের

হেফাজতের বিলুপ্ত ও বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা মধুপুরের পীরের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির নায়েবে আমীর ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটি এবং বর্তমান আহ্বায়ক কমিটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন।

রোববার (৩০ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ ঘোষণায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান মধুপুরের পীর। বর্তমান হেফাজত নেতৃত্বের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সংগঠনটির প্রয়াত আমীর আল্লামা আহমদ শফীর নীতি-আদর্শে অবিচল থাকারও ঘোষণা দেন তিনি।

গত ২৮ মে লেখা ওই ঘোষণাপত্রে তিনি বলেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নীতি ও আদর্শের ওপর অবিচল আছি আমি মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)। আজীবন থাকব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যে, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে নবগঠিত বর্তমান আহ্বায়ক কমিটির প্রতিও আমার কোনো সমর্থন নেই। আমি এই কমিটিকে বৈধ মনে করি না।

মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ আজ সোমবার (৩১ মে) গণমাধ্যমকে তার এই ঘোষণাপত্রের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *