পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না, যতক্ষণ না তারা কাশ্মিরের বিশেষ মর্যাদা তথা আধা-স্বায়ত্তশাসনের বিষয়টি পুনর্বহাল করছে। তার আগে যদি আমরা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করি, তাহলে সেটা হবে কাশ্মিরের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের তৎকালীন মোদি সরকার দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ওই ধারায় জম্মু-কাশ্মিরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু ধারাটি বাতিলের মাধ্যমে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। একই সঙ্গে রাজ্যটিকে ভেঙে জম্মু ও কাশ্মির নামের কেন্দ্রশাসিত দুটি অঞ্চলে পরিণত করা হয়।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের (৩০ মে) ওই বক্তব্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেন যে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে তার দেশই অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। কিন্তু সেটা হবে কাশ্মিরীদের সংগ্রামকে অবজ্ঞা করে। একই এর সঙ্গে জড়িত ১ লাখের বেশি মানুষের জনগণের মৃত্যুর বিনিময়ে।

ভারতের ওই উদ্যোগের পরই এর তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। সেই সঙ্গে বিষয়টি জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরে। এতে পাক-ভারত সম্পর্ক আগের চেয়ে আরো খারাপ হতে থাকে।


