১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর।

সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দেখা যায়, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুরের জেলা প্রশাসক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনার জেলা প্রশাসক, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁওযের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেনকে পটুয়াখালীর জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. আব্দুল লতিফকে মানিকগঞ্জের জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলামকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নরসিংদীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, সাতক্ষীরায় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. হুমায়ুন কবির, মুন্সিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল ও নাটোরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *