হয়ে গেলো জামিআ ইকরার বার্ষিক পুরস্কার বিতরণী
পাথেয় রিপোর্ট : ২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মাদরাসার দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণ করেছেন জামিআর বর্ষীয়ান শিক্ষকগণ। জামিআর রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফের নেতৃত্বে উস্তাদগণের হাত থেকে শিক্ষার্থীরা বার্ষিক গ্রহণ করেন।
২৮ মার্চ বৃহস্পতিবার বাদ আসর শুরু হয় মূল অনুষ্ঠান। জোহরের পর থেকে চলছিল হামদ/নাত ও পবিত্র কালামে পাকের তিলাওয়াত। বাদ ঈশা শুরু হবে পবিত্র বুখারী শরীফের খতমের দরস। দরস দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
এর আগে জামিআ ইকরা শিক্ষার্থী মাহমুদ বলেন, ’আলহামদুলিল্লাহ, আমি এ বছর জামিআ ইকরা বাংলাদেশ থেকে দাওরায়ে হাদীসের সমাপন করছি। আমাকে এই মঞ্চে পাগড়ি দেয়া হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামাতে ১ম ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। ইফতা জামাতে ১ম হয়েছেন মাওলানা রিজওয়ান হুম হাফিজ, ২য় হয়েছেন মাওলানা মিজানুল হক নাঈম, ৩য় হয়েছেন মাওলানা ওমর ফারুক।
দাওরায়ে হাদীসে ১ম হয়েছেন সিরাজ নূর, ২য় হয়েছেন আলফাজ উদ্দীন, ৩য় হয়েছেন ইমরান হুসাইন।
ফযীলত ২য় বর্ষে ১ম হয়েছেন মহাইমিনুল জান্নাহ, ২য় হয়েছেন সুলাইমান, ৩য় হয়েছেন ইউসুফ।
ফযীলত ১ম বর্ষে ১ম হয়েছেন আল আমীন, ২য় হয়েছেন ইকরামুল হক, ৩য় হয়েছেন সাইদ আহমদ।
শহরে বেরায়া ১ম হয়েছেন আব্দুল আলীম সাদীক, ২য় হয়েছেন তাওহিদুল ইসলাম, ৩য় মুস্তফা কামাল।
চতুর্থ বর্ষে ১ম হয়েছেন দেলোয়ার হোসাইন, ২য় হয়েছেন মুহাম্মদ ইসহাক, ৩য় হয়েছেন খায়রুল ইসলাম।
তৃতীয় বর্ষে ১ম হয়েছেন ওমর ফারুক, ২য় হয়েছেন যাকারিয়া মাসঊদ, ৩য় হয়েছেন এনামুল হক।
দ্বিতীয় বর্ষে ১ম হয়েছেন হাসানুল হক সিরাজী, ২য় হয়েছেন জালাল উদ্দীন, ৩য় হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম বর্ষে ১ম হয়েছেন মীর আসআদ, ২য় হয়েছেন মুহাম্মদুল্লাহ জামী, ৩য় হয়েছেন কাজী আহনাফ তাহমিদ।
এ ছাড়াও জামিআ ইকরার বার্ষিক প্রতিযোগিতায় ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারীদেরকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিআ ইকরা বাংলাদেশের রাঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা হুসাইনুল বান্না, মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা হামিদুল ইসলাম, মুফতি আব্দুল সালাম প্রমুখ।


