১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১ আগস্ট থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। ওজনে কম দেওয়া ও ভেজাল বন্ধ করতে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা আসবে।

২৬ জুলাই, বুধবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

শফিকুজ্জামান বলেন, বর্তমানে দেশে বিক্রিত ভোজ্যতেলের মধ্যে ৩০ শতাংশ সয়াবিন তেল। বাকি ৭০ শতাংশ পূরণ হয় পাম, সুপার পাম ও সরিষার তেল দিয়ে। এছাড়া বাংলাদেশে বিক্রি হওয়া মোট সয়াবিন তেলের ৫০ শতাংশ খোলা এবং ৫০ শতাংশ বোতলজাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *